বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫, ১৮:০৪

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফের সড়ক ‌অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করেন শ্রমিকরা। পরে যৌথবা‌হিনীর অনু‌রো‌ধে সকাল ৯টায় মহাসড়ক ত্যাগ করে কারখানার সামনে অবস্থান করছেন।

শ্রমিকরা বলেন, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কাজ করেন। ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের জন্য সড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ ক‌রেন তারা। চার ঘণ্টা পর তারা সড়ক ত্যাগ করেন। ২০ মার্চ শ্রমিকদের কিছু বেতন প‌রিশোধ করে কর্তৃপক্ষ। পরে অন্য শ্রমিকরা সকালে বেতনের জন্য কারখানার সামনে আসেন।

এসময় কারখানার সামনে বন্ধের নো‌টিশ দেখে শ্রমিকরা সকাল ৭টায় হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ৯টায় যৌথবা‌হিনী সমস্যা সমাধানের কথা বলে শ্রমিকদের মহাসড়ক থে‌কে কারখানার সামনে সরিয়ে নেয়। বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে।

স্বর্ণা‌লী বেগম নামে এক শ্রমিক বলেন, কিছুদিন পরই ঈদ। এখন বেতন-ভাতা আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা। কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না। শারমিন আক্তার বলেন, ১১ মার্চ বেতনের জন্য মহাসড়ক অবরোধ করার পর ২০ মার্চ কিছু শ্রমিককে বেতন দেয়। আমাদের সমস্যার সমাধানের জন্য তারা কোনো চেষ্টা করেনি।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পুলিশ প‌রিদর্শক আ‌মিনুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করে‌ছি‌ল। মহাসড়ক থে‌কে স‌রে তারা এখন কারখানার সাম‌নে অবস্থান কর‌ছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর