বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হৃদরোগের ঝুঁকি কমায় যে ৩ খাবার

জীবনযাপন ডেস্ক

প্রকাশিত:
২২ মার্চ ২০২৫, ১২:৪৩

কোলেস্টেরল একটি চর্বিজাতীয় ও তৈলাক্ত স্টেরয়েড। যা কোষের ঝিল্লি বা সেল মেমব্রেনে থাকে। কোলেস্টেরল সাধারণত রক্তে পরিবাহিত হয়। একটি সুস্থ শরীরের জন্য কোলেস্টেরলের প্রয়োজনীয়তা রয়েছে।

কারণ এটি কোষ গঠন, স্নায়ু কোষ রক্ষা করতে এবং ভিটামিন ও হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানব শরীরে দুইটি প্রধান ধরনের কোলেস্টেরল রয়েছে। উচ্চ ঘনত্বের লিপোপ্রোটিন (HDL) ও নিম্ন ঘনত্বের লিপোপ্রোটিন (LDL)। এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয় যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।

অন্যদিকে এইচডিএল কোলেস্টেরলকে ভালো কোলেস্টেরল বলা হয়। কারণ এটি রক্ত থেকে খারাপ কোলেস্টেরলকে লিভারে নিয়ে যায়। এ ছাড়া এটি শরীরকে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা করে। বেশ কিছু খাবার আছে যেগুলি শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, যেমন মাংস ও দুগ্ধজাত পণ্য।

আপনি যদি সুস্থ থাকতে চান এবং হৃদরোগের ঝুঁকি কমাতে চান তবে আপনার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা 

আখরোট দেহে কোলেস্টেরলের মাত্রা ভারসাম্য বজায় রাখতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য উপকারী।

শণের বীজ ব্রেকফাস্টে শণের বীজ বা হ্যাম্প সিড খাওয়া হার্টের জন্য উপকারী। এতে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ভালো চর্বি সরবরাহ করে।

যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে।

বিনস (মটরশুঁটি) বিনসে থাকা দ্রবণীয় ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং এটি হৃদরোগের ঝুঁকি কমাতে কার্যকর। এই খাবারগুলি আপনার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর