বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশের জ্বালানি খাতে চীনের বড় বিনিয়োগের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১৩:১২

বিশ্বের সর্ববৃহৎ সোলার প্যানেল প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান লুঙ্গি বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে আলোচনা করেন। রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশের জ্বালানি খাতে এই বিনিয়োগ যুগান্তকারী পরিবর্তন আনবে।

শুধু তাই নয়, চলতি মাসেই প্রধান উপদেষ্টার চীন সফরকে দুই দেশের সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৈশ্বিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের ভূরাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন।

এরই ধারাবাহিকতায় গেল ডিসেম্বরেই লুঙ্গিসহ একাধিক চীনা কোম্পানি ঢাকা সফর করেছিল। এরপর বিশ্বের বৃহত্তম সোলার প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুঙ্গি বাংলাদেশে বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। চীনা প্রতিনিধি জানিয়েছেন, খুব শিগগিরই তারা কার্যক্রম শুরু করবে।

চীন সফরে ড. মোহাম্মদ ইউনুস বোয়াও ফোরামে বক্তব্য রাখবেন, যেখানে বিশ্বের শীর্ষ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন। এছাড়া, ২৮ মার্চ তিনি চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে চীন বাংলাদেশের প্রতি আস্থা রেখে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি গণতন্ত্র স্থাপনে সহযোগিতা ও উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগেই জানিয়েছিলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি চীন, বাংলাদেশের চিকিৎসা সংকট নিরসনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করেছে।

বাংলাদেশের জন্য আলাদা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ) তৈরির বিষয়েও আলোচনা চলছে। এসব কারণে চীনের প্রধান উপদেষ্টার সফরকে আঞ্চলিক দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সফর নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে এবং দুই দেশের অর্ধশতাব্দীর সম্পর্কের অন্যতম মাইলফলক হয়ে উঠবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর