বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, ২৪ মার্চ পর্যন্ত থাকবে সক্রিয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১২:০৯

দেশের দিকে ধেয়ে আসছে একটি বৃষ্টিবলয়, যা বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সৃষ্টি করতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের পূর্বাভাসে জানায়, এই বৃষ্টিবলয় আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটি জানায়, এটি একটি বিচ্ছিন্ন বৃষ্টিবলয় হবে, যার ফলে পরিষ্কার আকাশে হঠাৎ মেঘ জমে, দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর ৫ থেকে ১০ মিনিট বজ্রপাত সহ বৃষ্টি হবে এবং পরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।

এসময় দেশের ৪০-৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে, তবে কিছু স্থানেই আকস্মিকভাবে ভারী বৃষ্টি হতে পারে। গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, তবে কিছু অঞ্চলে ৫০ মিলিমিটার বা এর বেশি বৃষ্টিও হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, বৃষ্টিবলয়ে সিলেট বিভাগের কিছু অংশে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সিলেট ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে চট্টগ্রাম ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বৃষ্টিবলয়টি পশ্চিমবঙ্গ তথা কলকাতা অঞ্চলে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর