বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘কোপার ফাইনালে আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন ব্রাজিলের রেফারি’

খেলা ডেস্ক

প্রকাশিত:
২০ মার্চ ২০২৫, ১১:৫৫

বিশ্ব ফুটবলে চলছে আর্জেন্টিনার দাপট। সবশেষ আট মাস আগে হওয়া কোপা আমেরিকার ফাইনালেও শিরোপা উঁচিয়ে ধরেছে লিওনেল মেসির দল। এবার যা নিয়েই অভিযোগের আঙুল তুলেছেন ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। দলটির অধিনায়ক হামেস রদ্রিগেজের দাবি, ম্যাচ পরিচালনা করা ব্রাজিলিয়ান রেফারি হোদোলফো তস্কি আর্জেন্টিনার পক্ষ নিয়েছিলেন।

গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত সময়ে গড়ানো সেই ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে লাউতারো মার্তিনেজের ১১২ মিনিটের গোলে লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে আর্জেন্টিনা। এবার সেই ম্যাচেই পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন রদ্রিগেজ।

আসরসেরার পুরস্কারজয়ী এই প্লে মেকার স্প্যানিশ সাংবাদিক এদু আগিরেকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, বাড়তি সুবিধা পেয়েছিল আর্জেন্টিনা।

তিনি বলেন, ‘কোপা আমেরিকা আমাদের দারুণ কেটেছিল। বাইরের কিছু ব্যাপার জড়িত না থাকলে আমরাই হয়তো জিততাম। ব্রাজিলিয়ান রেফারি (ভিএআর) হোদোলফো তস্কির অনেক বড় প্রভাব ছিল। তিনি একটি বা দুটি পেনাল্টি দেননি। আমার মতে, এটা খুবই পরিষ্কার ছিল।’

টুর্নামেন্টের সূচিতে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রদ্রিগেজের, ‘আমরা এমন সব শহরে খেলেছিলাম, যেগুলো একটা থেকে অন্যটা অনেক দূরে। সে তুলনায় আর্জেন্টিনা অনেক কম ভ্রমণ করেছে। আমরা খুব ভালো ছন্দ নিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে এসেছিলাম। ফাইনালে খুব ভালো খেলছিলাম। কিন্তু সব কিছু ওদের পক্ষে গেছে। আমি বলছি না, জয় ওদের প্রাপ্য নয়, তবে সত্যিটা হচ্ছে বাইরের প্রভাব ছিল এবং সেটাই আমাদের পিছিয়ে দিয়েছিল।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর