বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে টিএনই গুরুত্বপূর্ণ কুক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৪:০০

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশন (টিএনই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৮ মার্চ) ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে বাংলাদেশে ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশনের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সারাহ কুক বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ বিকাশে ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিবেদনটি এ খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করতে সহায়ক হবে মন্তব্য করে তিনি বলেন, টিএনই বাংলাদেশের শিক্ষায় মান বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার অ্যাডুকেশন ডিরেক্টর স্যালভাদোর কারবাজাল লোপেজ।

এ গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরও অংশ নেন নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক শিক্ষা খাতের প্রতিনিধিরাও।

ট্রান্সন্যাশনাল অ্যাডুকেশন (টিএনআই) বলতে এক দেশের প্রতিষ্ঠান থেকে অন্য দেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা বোঝায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর