বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাথাব্যথা দূর করার ঘরোয়া উপায়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫, ১৩:১৮

আবহাওয়ার সামান্য পরিবর্তন হোক বা কাজের চাপ, অল্পতেই মাথা ধরে অনেকের। ব্যস্ততার মধ্যে বিশ্রাম নেয়ার অবকাশও খুব একটা মেলে না। তাই মাথা ধরলেই ঘুমানোর ফুরসত সকলের মেলে না।

তবে মাথা ধরলে বেদনানাশক ওষুধ খাওয়া মোটেও কাজের কথা নয়। এসব ওষুধের অল্পবিস্তর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, সেই সাথে শরীরের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে অসহ্যকর মাথা ব্যথা থেকে আরাম মিলবে সহজেই।

ম্যাসাজ

কপালের দুই পাশের রগ বা ঘাড়ের কাছে যদি কিছু সময়ের জন্য আঙুলের ডগা দিয়ে ম্যাসাজ করা যেতে পারে। ক্লান্তির কারণে মাথা ধরলে এই ম্যাসাজ খুব কাজে দেয়। আঙুলের ডগার চাপ ব্যথার উৎপত্তিস্থলে গিয়ে কাজ করে।

আলো কমান

মাথা যন্ত্রণা শুরু হলে ঘরের আলো কমিয়ে দিন। কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন। বাইরে থাকলে ভাল মানের রোদচশমা ব্যবহার করুন।

এসেনশিয়াল অয়েল

আঙুলের ডগায় এসেনশিয়াল অয়েল লাগিয়ে কপালে আর রগে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার বা পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি ফ্লেভারের তেল দিয়ে ম্যাসাজ করলে মাথা যন্ত্রণা অনেকটা কমে।

চা-কফি

বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথা যন্ত্রণা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। চায়ে আদা-লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথা যন্ত্রণায় আরাম পাওয়া যায়।

গোসল

অসহ্যকর মাথা ব্যথা থেকে মুক্তি পেতে গোসল করতে পারেন। মাথায় কিছুক্ষণ ঠান্ডা পানি ঢাললে ভালো লাগবে।



মন্তব্য করুন:

সম্পর্কিত খবর