বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নখের রং ও গঠনে শরীরের অসুস্থতার সংকেত জানুন লক্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১১:৩২

নখের মাধ্যমে শরীরের নানা অবস্থা বোঝা সম্ভব। কারণ নখের রং, গঠন, বা আকৃতির পরিবর্তন শরীরের পুষ্টির ঘাটতি, সংক্রমণ বা দীর্ঘস্থায়ী রোগের লক্ষণ হতে পারে। শরীরের স্বাস্থ্যের ইঙ্গিত পাওয়া যায় নখের বিভিন্ন পরিবর্তনে। যেমন-

ভিটামিন এ এবং বি-এর অভাবে নখে আড়াআড়ি ও লম্বালম্বি দাগ দেখা দেয়। ভিটামিন বি-১২ এর অভাবে নখ দুর্বল, কালো, এবড়োখেবড়ো এবং কুঁকড়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

নখের গঠন এবং বৃদ্ধি প্রোটিনের উপর নির্ভর করে। প্রোটিনের অভাবে শরীরে হিমোগ্লোবিনের ঘাটতি হয়, যা অ্যানিমিয়ার লক্ষণ। এতে নখ পাতলা হয়ে যায়।

এছাড়া ফ্যাটি অ্যাসিড (লিনোলেনিক অ্যাসিড) নখ ফাটতে বাধা দেয়, এবং আয়রনের ঘাটতি নখকে ভঙ্গুর করে তোলে। যদি আপনার বা আপনার পরিচিত কারও নখে এই ধরনের পরিবর্তন দেখা যায়, তবে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ভঙ্গুর নখ

নখ ভেঙে যাওয়ার মানে হতে পারে আয়রনের অভাব বা শরীরে জলের অভাব অথবা থাইরয়েডের সমস্যা। তবে সঠিক কারণে নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করা প্রয়োজন। বায়োটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, বাদাম, শাক, এবং পাতাযুক্ত সবজি এই সমস্যার সমাধান করতে পারে।

হলুদ নখ

হলুদ নখ ছত্রাকের সংক্রমণ, ধূমপানজনিত অসুস্থতা, ডায়াবেটিস অথবা ফুসফুসের রোগের ইঙ্গিত হতে পারে। সাধারণত সঠিক স্বাস্থ্যবিধি, অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা এবং ভিটামিন-ই এই সমস্যা সমাধান করতে সাহায্য করে।

সাদা দাগ

নখে সাদা দাগ হলে এটি শরীরে জিঙ্ক বা ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে। এই সমস্যা দূর করতে পুষ্টিকর খাবার সহায়ক হতে পারে।

ফ্যাকাশে নখ

ফ্যাকাশে বা সাদা নখ রক্তাল্পতা, লিভারের রোগ অথবা অপুষ্টির লক্ষণ হতে পারে। শাক, পাতাযুক্ত সবজি, ডাল এবং চর্বিহীন মাংস খেলে শরীরে আয়রনের ঘাটতি পূরণ হয়।

নীল নখ

নখের নীল রঙ শরীরে অক্সিজেনের অভাবের ইঙ্গিত দেয়। এটি ফুসফুসের রোগ, হৃদরোগ হতে পারে। দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কালো রেখা

নখের নিচে বাদামি বা কালো রেখা মেলানোমার (গুরুতর ত্বকের ক্যান্সার) লক্ষণ হতে পারে। নখের যে কোনও অস্বাভাবিক পরিবর্তনই গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে, তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর