শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুপারহিট দিয়েই নিখোঁজ আজও মেলেনি জেসমিনের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫, ১১:১২

গত বছর হিট হওয়া চারটি হিন্দি সিনেমার সব কটিই ছিল হরর সিনেমা। গত কয়েক বছরে ভারতে হরর বিশেষ করে হরর-কমেডি সিনেমা নিয়ে বিস্তর আলোচনায় আবার সামনে আসছে রামসে ব্রাদার্সের কথা। সেই সত্তরের দশকে বলিউডে হরর সিনেমায় একচেটিয়া রাজত্ব করেছেন তাঁরা। রামসে ভাতৃদ্বয় ৩০টির বেশি হরর সিনেমা বানিয়েছেন। প্রায় সবই বি–গ্রেডের হরর সিনেমা। তাঁদের এই ‘হরর-যাত্রা’র অন্যতম সফল সিনেমার অভিনেত্রী ছিলেন জেসমিন। তবে সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পরই তিনি লাপাত্তা হয়ে যান।

১৯৭৯ সালে ‘সরকারি মেহমান’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় জেসমিনের। বিনোদ খান্না ছিলেন নায়ক, এন ডি কোথারি পরিচালিত সিনেমাটিতে নায়িকা ছিলেন জেসমিন। ১৯৮৪ সালে ‘ডিভোর্স’ নামে আরও একটি সিনেমা করেন জেসমিন, তবে তাঁর প্রধান সিনেমার মুক্তি তখনো বাকি।

১৯৮৮ সালে রামসে ব্রাদার্সে ‘বীরানা’ দিয়ে রাতারাতি তারকা বনে যান জেসমিন। ইরোটিক হরর সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল আবেদনময়ী চরিত্রে। খুবই অল্প বাজেটে নির্মিত সিনেমাটি ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। আসল অঙ্ক জানা গেলেও ধারণা করা হয়, সিনেমাটির বাজেট ছিল ৬০ লাখ রুপির আশপাশে, সেই সময়ে বক্স অফিসে আড়াই কোটি রুপির বেশি ব্যবসা করে সিনেমাটি।

এমন হিট সিনেমার পর জেসমিনকে নিয়ে প্রযোজক, পরিচালকদের কাড়াকাড়ি পড়ে যাওয়ার কথা। কিন্তু আশ্চর্যভাবে জেসমিন নিজেই লাপাত্তা হয়ে যান।মা-বাবা বড় তারকা, আলোচনায় থাকা কে এই তরুণ অভিনেত্রী

সেই সে লাপাত্তা হন, আজ পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। বহুল চর্চিত ধারণা, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের কারণেই বলিউড ছাড়তে বাধ্য হন জেসমিন। নব্বইয়ের দশকে তিনি দেশান্তরি হয়েছেন এমন ধারণাও আছে।

তবে ২০১৭ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রামসে ভ্রাতৃদ্বয়ের একজন শ্যাম রামসে জানান, জেসমিন মুম্বাইতেই থাকেন।

মায়ের মৃত্যুর পর তিনি বলিউড ছাড়েন। সেই সময়ে ‘বীরানা’ সিনেমাটির সিকুয়েল করার কথাও জানিয়েছিলেন শ্যাম। তবে সে সিকুয়েল আর হয়নি, জেসমিনকেও আর প্রকাশ্যে দেখা যায়নি।
জেসমিন তাই এখনো রহস্য।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর