বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কাজলের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কী হলো বৃদ্ধের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৫, ১৩:০৩

নিজের প্রাণখোলা হাসি, একরাশ সরলতা নিয়ে প্রায় তিন যুগ ধরে সকলের মন জয় করে নিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী কাজল। শুধু তাই নয়, সবময়ই নিজের বড় মনের পরিচয় দিয়ে এসেছেন এই অজয় পত্নী। সম্প্রতি আবারও এটাই প্রমাণিত হয়েছে।

জানা গেছে, সম্প্রতি কাজলের সঙ্গে সেলফি নিতে যান এক বৃদ্ধ ভক্ত। অন্তর্জালে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কাজলের পায়ের ওপর পাড়া দিয়ে বসেন ওই বৃদ্ধ ভক্ত। আর তখনই কাজল কিছুটা সরে যান। তবে কাজল বুঝতে পারেন, বৃদ্ধ যা করেছেন তা ইচ্ছে করে করেননি। আর যা হয়েছে তার পুরোটাই ভুলবশত হয়েছে।

অন্যদিকে, কাজলের পায়ে পা তুলে দিয়ে বৃদ্ধও যে ভীষণ অপ্রস্তুতিতে পড়ে যান, সেটা তার হাবেভাবে স্পষ্ট হয়ে যায়। নিজের প্রিয় অভিনেত্রীর পায়ে পা লেগে গেছে - এটা বুঝতে পেরেই ওই বৃদ্ধ ভক্ত সঙ্গে সঙ্গেই সরে যান। তবে গোটা ব্যাপারটা ভীষণ ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছেন কাজল।

কাজলের গায়ে বৃদ্ধ ওই ভক্তের পা লেগে গেলেও সেখান থেকে সরে না গিয়ে বৃদ্ধ বার বার চেষ্টা করছিলেন ছবি তোলার। কাজলও সহযোগিতা করেন। অটোগ্রাফ দিতে দিতেই হাসিমুখে বৃদ্ধের মুঠোফোনে বন্দি হতে রাজি হয়ে যান তিনি। এখানেই প্রমাণ হয়ে যায়, কাজল সত্যিই একজন বড় মনের মানুষ। কাজলের এই ব্যবহার দেখে খুব খুশি হয়েছেন তার অগণিত ভক্ত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর