বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পানামা খালের নিয়ন্ত্রণে মরিয়া ট্রাম্প চীনের বক্তব্য

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১৪:১৮

চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোর অংশ হিসেবে পানামা খালের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া যুক্তরাষ্ট্র। এজন্য সেখানে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের কড়া প্রতিক্রিয়া জানিয়ে চীন বলছে, বিশ্বাসঘাতকতা করছে যুক্তরাষ্ট্র।

পানামা খালের চারপাশে চীনের উপস্থিতিকে জাতীয় নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। পানামা খালের চারপাশে চীনের উপস্থিতিকে জাতীয় নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। 

পানামার সংবিধানে খালের নিরপেক্ষতা নিশ্চিত করা হলেও মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন দেশটির সরকার। পানামা বলছে, সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।

যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীনও। পানামায় মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে চীনা সহায়তা প্রকল্পগুলো বন্ধের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ বেইজিংয়ের। পানামা ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্প থেকে সরে যাওয়ায় যুক্তরাষ্ট্রকে চীনের তোপ

পানামা খালের বন্দরগুলোর মালিকানা পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বন্দর কিনে নিতে প্রস্তাব দিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরক। এজন্য ২২ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করতে রাজি প্রতিষ্ঠানটি। এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে চীন।
 মার্কিন প্রশাসনের সামরিক পরিকল্পনার জেরে পানামা ও চীনের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। চীনের প্রভাব কমাতেই কি পানামা খাল দখলে মরিয়া ট্রাম্প?

গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের ক্ষমতায় ফিরে ট্রাম্প হুমকি দিয়েছেন, পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে। ট্রাম্পের দাবি, খালটি এখন বেইজিং দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগকারী পানামা খাল বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক দশক ধরে খালটি ও এর প্রশাসনিক অঞ্চল নির্মাণ করে যুক্তরাষ্ট্র। ১৯১৪ সালে পানামা খালের নির্মাণকাজ শেষ হলেও দুই দেশের যৌথ প্রশাসন দীর্ঘদিন ধরে সেটি পরিচালনা করে। পরবর্তীতে ১৯৯৯ সালে এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ পায় মধ্য আমেরিকার দেশ পানামা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর