শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাঙ্গামাটিতে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ মার্চ ২০২৫, ১৬:৩৭

সাম্প্রতি দেশব্যাপী শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন হয়েছে রাঙ্গামাটিতে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নারী সংস্কার কমিশনের সদস্য ও সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা নিরুপা দেওয়ান, সিএইচটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি টুকু তালুকদার, অ্যাডভোকেট সম্মিতা চাকমা, মহিলা পরিষদের প্রতিনিধি শামীম আরাসহ বিভিন্ন নারীবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

এসময় বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা দৈনিক ঘটেই চলছে। এসব নির্যাতনের শিকার হচ্ছে শিশু, কিশোরীসহ বিভিন্ন বয়সী নারীরা।   

বক্তারা আরও বলেন, ‘মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০২৫ সালের জনুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাসে ৯৬ জন ধর্ষণের শিকার হয়েছে। যার মধ্যে জানুয়ারি মাসে ৩৯, ফেব্রুয়ারি মাসে ৫৭ জন। গড় হিসাবে দেখা যায় প্রতি ৯ ঘণ্টায় একজন করে নারী ও শিশু নির্যাতনের ঘটনার শিকার হচ্ছেন।   

বক্তারা আরও বলেন, দেশের রাজনৈতিক দলের প্রতি আহ্বান যাতে ধর্ষকের পক্ষে কেউ না দাঁড়ায়। আপনারা যদি এই নরপশুদের সেল্টার দেন, তাহলে আগামী নির্বাচনে নারীরা ব্যালটে মাধ্যমে প্রতিবাদ জানাবে। একই সঙ্গে ধর্ষণের বিচার দ্রুত সময়ে মধ্যে কার্যকরের দাবিও জানানো হয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর