বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিয়ের রেশ না কাটতেই সুখবর দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৭:৩৬

বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভারতের বেঙ্গালুরুতে পুরস্কৃত হয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘সাবা’।

দিন চারেক আগেই জাপানের ২০তম ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেয় সাবা। সেই খুশির রেশ কাটতে না কাটতেই সিনেমাটি পেল পুরষ্কার।

গত ১ মার্চ শুরু হয়েছিল ১৬তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত শনিবার নেমেছে উৎসবটির পর্দা। সমাপনী আয়োজনে ঘোষণা করা হয় পুরস্কৃত ছবিগুলোর নাম। এ আসরে এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগে তৃতীয় হয়েছে ‘সাবা’।

খবরটি জানিয়ে ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘কী সুন্দর সকাল। অভিনন্দন ছবির সংশ্লিষ্ট সবাইকে।’

উৎসবটিতে এশিয়ান সিনেমা বিভাগে সেরার পুরস্কার জিতেছে ইরানের ‘ইন দ্য ল্যান্ড অব ব্রাদার্স’। দ্বিতীয় হয়েছে ইসরায়েলের ছবি ‘রিডিং ললিতা ইন তেহরান’। এবারের আসরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী শাবানা আজমিকে।

মেহজাবীন অভিনীত প্রথম ছবি ‘সাবা’। টেলিভিশনে দীর্ঘ দেড় দশক অভিনয়ের পর এ ছবির মাধ্যমে সিনেমায় এসেছেন তিনি। অবশ্য দেশের প্রেক্ষাগৃহে এখনো ছবিটি মুক্তি পায়নি। বরং দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’ দিয়ে তার অভিষেক হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর