বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গোবিন্দ

প্রাণ বাঁচাতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ মার্চ ২০২৫, ১৬:১৫

গত বছরের শেষ দিকে পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড অভিনেতা গোবিন্দকে। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে। শোনা যাচ্ছে, স্ত্রী সুনীতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্য ছিন্ন করতে চলেছেন অভিনেতা। আর তার নেপথ্যে নাকি পরকীয়া! যদিও পরবর্তীকালে দুজনেই এটিকে মিথ্যা বলে জানান। এবার গোবিন্দ দাবি করলেন বলিউডে একসময় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এমনকি তাকে মেরে ফেলার পরিকল্পনাও করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন গোবিন্দ।

একসময়ে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন গোবিন্দ। সেই সময়ে বলিউডের অনেকেই নাকি তার জনপ্রিয়তা সহ্য করতে পারছিলেন না। গোবিন্দ বলেন, ‘ইন্ডাস্ট্রির সবাই শিক্ষিত মানুষ। আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, শিক্ষিতদের সমাজে ঢুকে পড়েছিলাম। অনেকেই এমন ভাবত। পাল্লা দিচ্ছিলাম তাদের সঙ্গে। কেউ কেউ মেনে নিতে পারছিল না। একটা সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় আমি নাকি ইন্ডাস্ট্রিকে অপমানিত করছি। নাম খারাপ করছি। আমি জানি, সবটা আগে থেকে ঠিক করা ছিল। অনেকেই চেয়েছিল আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে। আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে ধরা পড়েছিল এবং আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। প্রাণ বাঁচাতেই শেষে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।

গত বছরের শেষ দিকে পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড অভিনেতা গোবিন্দকে।

তবে কে বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তা জানাননি গোবিন্দ। তিনি বলেন, ‘আমি তাদের নাম আর নতুন করে বলব না। তবে আমি জানি, কোন পর্যায় পর্যন্ত তারা যেতে পারে।’ ১৬ কোটির ক্ষতি হয়েছে তার, অকপটেই জানিয়েছেন গোবিন্দ। এও জানিয়েছেন, কাছের মানুষদের থেকেও খারাপ ব্যবহার পেয়েছেন তিনি।

একসময়ের সুপার হিট এই নায়ক মুদ্রার উল্টো পিঠও দেখেছেন। অনেকটা সময় হাতে ছিল না কোনো কাজ। এ নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে তাকে। গোবিন্দ জানান, যখন সবাই বলছিল তার হাতে কোনো কাজ নেই, তখন ১০০ কোটি রুপি বাজেটের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তী সময় সেই সিনেমাটি যখন হিট হয় তখন এতটাই আফসোস হয়েছিল যে নিজেই নিজেকে চড় মারতে ইচ্ছে করেছিল তার।

প্রাণ বাঁচাতেই রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন গোবিন্দ।

এ ছাড়া প্রায় সময় বলিউড অভিনেতা দাবি করেন জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। মুকেশ খান্নার এই অনুষ্ঠানেও একই কথা জানালেন। দাবি করলেন অ্যাভাটারের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন তিনি। গোবিন্দ জানান অ্যাভাটারের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, নির্মাতা সিনেমার শুটিংয়ের জন্য ৪১০ দিন সময় চেয়েছিলেন তার কাছে। এ ছাড়া সারা গায়ে রং মাখার বিষয়টি ভালো লাগে না তার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর