বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিথিলা

পিতৃতান্ত্রিকতার পতাকা তলে নারী দিবসকে প্রহসন মনে হয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ মার্চ ২০২৫, ১৬:৫৮

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা চলমান ঘটনা নিয়ে বরাবরই সরব থাকেন সোশ্যাল মিডিয়ায়। নিয়মিত পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দেন এই অভিনেত্রী। এমনকি সমসাময়িক নানা বিষয় নিয়ে স্ট্যাটাস দিতে দেখা যায় তাকে। সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে হঠাৎ করেই।

এরমধ্যেই এক ধর্ষকের জামিন পাওয়ার ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। এবার নারী দিবসের পোস্টেও নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি।রাফিয়াত রশিদ মিথিলা। 

মিথিলা শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার সময় একটি স্ট্যাটাস দিয়েছেন তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে। তিনি লিখেছেন, ‘ধর্ষণের শিকার ৮ বছর বয়সী কন্যা শিশু! কিন্তু এটি নতুন কোন ঘটনা নয়। এই অভাগা দেশে প্রতি বছর গড়ে ছ'শো থেকে হাজার খানেক শিশু ধর্ষণের শিকার হয়। শিশু ও নারীর প্রতি সহিংসতা মানে না বয়স, পোশাক, সামাজিক অবস্থান, ধর্ম, বর্ণ, জাত, পরিচয়। কখনো মানেনি, মানবেও না।’

তিনি আরও লিখেছেন, ‘কোন রাজনৈতিক দল ক্ষমতার পালাবদলে কখনোই শিশু ও নারীর প্রতি সহিংসতাকে গুরুত্বপূর্ণ মনে করেনি, এখনো করে না। অর্থনৈতিক উন্নয়নের সূচকের কাছে, ধর্ষণের সূচক অত্যন্ত নগন্য। তাই পিতৃতান্ত্রিকতার পতাকার তলে নারী দিবসকে প্রহসন মনে হয়। ধর্ষকের মৃত্যু চাই! ধর্ষণের বিচার চাই...।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর