বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এ কি আমি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ মার্চ ২০২৫, ১৬:২৬

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ভূমিকা গুরুং। ইদানীং তাঁকে ধারাবাহিক ‘বাস ইতনা সা খোয়াব হ্যায়’-তে দেখা যাচ্ছে। করেছেন আরও বেশ কয়েকটি ধারাবাহিকের কাজ। এবার হিন্দি ছবির দুনিয়ায় পা রাখছেন। সামনে তাঁকে ‘দ্য সিক্রেট অব দেবকালী’ ছবিতে দেখা যাবে। নিজের অভিষেক ছবি নিয়ে দারুণ খুশি এই অভিনেত্রী।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমার তো মনে হয়, প্রত্যেক অভিনেত্রীর স্বপ্ন বড় পর্দায় কাজ করা। আজ আমি এই সুযোগ পেয়েছি। আমার স্বপ্ন পূরণ হচ্ছে। আমার তর সইছে না, কবে বড় পর্দায় আমাকে দেখা যাবে।’

‘দ্য সিক্রেট অব দেবকালী’–তে ভূমিকা গুরুং ছাড়াও আছেন সঞ্জয় মিশ্রার মতো প্রবীণ ও প্রভাবশালী অভিনেতা। শুরুতে সঞ্জয় মিশ্রার প্রসঙ্গ টেনে ভূমিকা বলেন, ‘সঞ্জয় স্যারের সিনেমার আমি একটা অংশ, আমার জন্য এটাই অনেক বড় কথা। আমি শুধু তারকাদের নয়, শিল্পীদেরও অনেক বড় ভক্ত। সঞ্জয় মিশ্রা স্যার এমনই এক অভিনেতা, যাঁর আমি অনেক বড় ভক্ত। আমি তাঁর কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর