বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘সাহসী’ প্রিয়াংকার রক্ষণশীল সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ মার্চ ২০২৫, ১৪:৩৮

বলিউডের সাহসী অভিনেত্রী হিসাবে খ্যাত প্রিয়াংকা চোপড়া। বিশেষ করে পোশাকের ব্যাপারে তার মধ্যে কখনোই রক্ষণশীল মনোভাব ছিল না। চরিত্রের প্রয়োজনে পর্দায় তো বটেই, পর্দার বাইরেও তিনি বেশ স্বাধীনচেতা। কিন্তু এই ‘সাহসী’ প্রিয়াংকাই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাকি বিকিনি পরতে চাননি! যেটা পরা ওই সুন্দরী প্রতিযোগিতার সৌন্দর্যেরই একটি অংশ। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জেতেন প্রিয়াংকা চোপড়া। তখন বয়স ছিল মাত্র ১৮ বছর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াংকা প্রতিযোগিতায় টু-পিস সুইমস্যুট পরতে অস্বীকার করেছিলেন। মধু বলেন, ‘প্রিয়াংকার মুকুট জয়ের আগের বছর, ১৯৯৯ সালে ভারতের যুক্তা জিতেছিলেন এ প্রতিযোগিতা। তাই পরের বছরও ভারত পাবে, এটার সম্ভাবনা ছিল ক্ষীণ। তার প্রিয়াংকাও সর্বত্র তার আচরণ এ করকম রেখেছে। কিন্তু সুইমওয়্যার প্রতিযোগিতায় তারা ওকে বলেছিল টু-পিস পরো। কিন্তু সে নিজের মর্যাদা ঠিকই বজায় রেখেছিল।’

অবশ্য মিস ওয়ার্ল্ড জেতার পরই প্রিয়াংকার ভাগ্যের চাকা খুলে যায়। যে বছর তিনি সেরা বিশ্বসুন্দরী হন, সে বছরই নিজ দেশে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় লারা দত্তের (পরবর্তীতে বলিউড নায়িকা) কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড জেতার দুবছর পর, ‘থামিজান’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াংকা। কিন্তু অভিষেক ঘটে ‘দ্য হিরো’ দিয়ে। একপর্যায়ে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সফল অভিনেত্রীদের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

তবে গত কয়েক বছর হলিউডেই কাজ করছেন এ অভিনেত্রী। কানাডিয়ান গায় নিক জোনাসকে বিয়ে করে স্থায়ী হয়েছেন আমেরিকায়। আছে একটি কন্যাসন্তানও। বর্তমানে এ অভিনেত্রী এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি ভারতে এসে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

তবে সিনেমার বিষয়ে কোনো মন্তব্যই করেননি প্রিয়াংকা। মূলত ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে আমেরিকা থেকে মুম্বাই এসেছিলেন অভিনেত্রী। সঙ্গে স্বামী সন্তানও ছিল। মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি হায়দ্রাবাদে যান। সেখানে একই সময় রাজামৌলী এবং মহেশ বাবুও অবস্থান করছিলেন। সেই থেকে ধারণা করা হয়েছে, প্রিয়াংকা নতুন সিনেমার শুটিং করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর