বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অতিরিক্ত জেলা প্রশাসক টাঙ্গাইল

পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:১৬

ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আজ রবিবার (২৩ ফেব্রুয়ারী) ঢাকা-টাঙ্গাইল ফোরলেন মহাসড়ক (নগরজালফৈই) এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করে। পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের দুই পাশে রোপন করে। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা ও গালফ অয়েলের ব্যাবস্থাপনা পরিচালক অম্লান মিত্র। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগী প্রকৌশলী মো: জাহিদুল ইসলাম, উপ সহকারী প্রোকৌশলী খাইরুল ইসলাম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনা ও ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি, গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক- দৈনিক নাগরিক সংবাদ এর সম্পাদক মোস্তফা কামাল (সুমন প্রামাণিক), যুগ্ম সম্পাদক সাজিদ সরকার ।

প্রথান অতিথি বলেন, গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকান্ড এগিয়ে আসেন, তাহলে সমাজ আরো এগিয়ে যাবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষ যত সচেতন হবে তত পরিবেশের উন্নতি হবে। আর এই সচেতনতার৷ দ্বায়িত্ব যদি গণমাধ্যম কর্মীরা গ্রহন করেন তাহলে দ্রুত এর উন্নতি ঘটবে।

গালফ অয়েলের ব্যস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল সবসময়ই আন্তরিক। লুব্রিকেন্ট তৈরির ক্ষেত্রে আমরা পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করি, এর বাইরেও আমাদের দায়িত্ব থাকে আরও বড় কিছু করার। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা। ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। যেখানে আমরা একত্রে নতুন গাছ লাগাচ্ছি, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করবে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বৃক্ষরোপন নয়, বরং একটি বার্তা দেওয়া, সবাই মিলে পরিবেশকে রক্ষা করতে হবে, এবং প্রকৃতির প্রতি আমাদের এই দায়িত্ব কোনো একক সংগঠন বা প্রতিষ্ঠান পালন করতে পারে না।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় কর্মসূচী পালনের জন্যফেডারেল রিপোর্টার্স সোসাইটিকে ধন্যবাদ জানান। সমাপনী বক্তব্যে রাখেন ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর