বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টানা পঞ্চম দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪১

বিশ্বজুড়েই দিনদিন বাড়ছে বায়ুদূষণ। বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বায়ু দুষণ বাড়ছে ঢাকাতেও। প্রতি বছর শীতকাল এলেই ভয়ংকর হয়ে উঠে ঢাকার বায়ু। আজ টানা পঞ্চম দিনের মতো বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ২৯৫ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় কখনো ‘ঝুঁকিপূর্ণ’, আবার কখনো ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকছে ঢাকার বাতাসের মান। যেখানে একিউআই স্কোর ৩০১ ছাড়ালে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়, সেখানে আজ ঢাকার ৪ এলাকায় বাতাসের স্কোর ৫০০ ছাড়িয়েছে। এগুলো হলো— মার্কিন দূতাবাস (৫৮১), ইস্টার্ন হাউজিং (৫০৯), গুলশান লেক পার্ক (৫০৬), গুলশান ২-এর রব ভবন (৫০৬) এলাকা। এসব এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

এ ছাড়া শান্তা ফোরাম (৪০০) ও মাদানি এভিনিউ (৩১৫) এলাকার বাতাসের মানও ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

আজ সাভারের হেমায়েতপুর (২৯৫), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল (২৬৪), কল্যাণপুর (২৫৯), মহাখালীর আইসিডিডিআরবি (২৫৮) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৩৭)। এ সময় শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৯৫), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৯১), কিরগিজস্তানের বিশকেক (১৮৭)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর