বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসিকে ১৭৫ ল্যাপটপ, ৪৩০০ ব্যাগ দিল ইউএনডিপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২৫, ১১:৩২

সার্বিক সহযোগিতায় প্রাথমিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) কিছু সরঞ্জামাদি দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। এর মধ্যে রয়েছে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ।

আজ (১৯ জানুয়ারি) রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ইউএনডিপির অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে ইসির কাছে এসব সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।

ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্টস স্ক্যানার ও ৪ হাজার ৩০০ ব্যাগ দিয়েছে ইউএনডিপি। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।

এ সময় স্টেফান লীলার বলেন, ইউএনডিপি রাজনৈতিক দলসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করছে নির্বাচনে কীভাবে সহযোগিতা করা যায়।

আর সিইসি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না ইসি। সরকারের সময়সীমা অনুযায়ী ভোটের দিকে এগোচ্ছে ইসি। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা।

এদিকে, ছয় মাসের মধ্যে হালনাগাদের কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদী ইসি। আগামীকাল সোমবার সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। সোমবার থেকে ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে ৬৫ হাজার লোক কাজ করবে বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর