বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যে কারণে শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বেড়েছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ জানুয়ারী ২০২৫, ১১:৫০

টানা তিন দিন ধরে দেশের কয়েকটি জেলায় মাঝারি থেকে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ ছিল। তবে আজ তা কমে বিভিন্ন স্থানে তাপমাত্রা বেড়েছে। আজ (১২ জানুয়ারি) রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০-এর মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে মঙ্গল বা বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে।

আজ কুড়িগ্রামের রাজারহাট ও যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ পঞ্চগড়ে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে শৈত্যপ্রবাহ কমে তাপমাত্রা বাড়ার কারণে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি বলেন, উত্তরের ঠাণ্ডা হাওয়া ভারতের বিভিন্ন এলাকা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। কিন্তু আরব সাগরে এ মাসে লঘুচাপের বর্ধিতাংশ (ট্রাফ) সক্রিয়।

আর এ কারণে ঠাণ্ডা বাতাসের প্রবাহ কমে গেছে। ঠাণ্ডা হাওয়া তাই সেখানে বাধাগ্রস্ত হয়েছে। তাই এখন পর্যন্ত শীত জাঁকিয়ে বসতে পারেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর