শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বছরের প্রথম দিনে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৫, ১৪:১২

পঁচিশের প্রথম দিনে বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। বায়ুদূষণ সূচকে ২১২ স্কোর নিয়ে এই স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এ শহর। অর্থাৎ ঢাকার বায়ু আজ ‘খুব অস্বাস্থ্যকর অবস্থায়’ রয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

আজ রাজধানীতে সবচেয়ে দূষিত বায়ু বিরাজ করছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় (২৮৩)। তালিকায় এরপরে রয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫২), কল্যাণপুর (২৩৭), মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৩৭), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল এলাকা (২২৮), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২২৩), গুলশান-২ এর রব ভবন এলাকা (২১৩), পশ্চিম নাখালপাড়া সড়ক (২১১), গুলশান লেক পার্ক (২০৯) ও গুলশান-বাড্ডা লিংক রোড (২০৫)।

এদিকে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে জার্মানির শহর মিউনিখ। ৪১৯ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কসোভোর প্রিস্তানা (২৭৯) ও ভিয়েতনামের হ্যানয় (২৭৩)। শহর দুইটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর