বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭

যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এ আদেশ ২৪ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।

গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তারা হলেন, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্মসচিব) আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (যুগ্ম-সচিব) মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য (যুগ্ম-সচিব) মোজাফফর আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) হাওলাদার মো. রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ইকবাল হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) এ টি এম কামরুল ইসলাম তাং, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) মো. কামাল উদ্দীন বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জালাল উদ্দিন আহম্মেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শাহজাহান মিয়া, ২০টি চাইল্ড ডে-কেয়ার সেন্টারের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) শবনম মোস্তারী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (যুগ্ম-সচিব) আবদুল্লাহ আল মামুন।

পদোন্নতির আদেশে বলা হয়েছে, উল্লিখিত কর্মস্থল থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর/কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম, ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিধি মোতাবেক আর্থিক সুবিধা পাবেন। পরবর্তী সময়ে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়, সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা sa1@mopa.gov.bd ই-মেইলে অনলাইনে যোগদান পত্র দাখিল করতে পারবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর