বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ধর্ম উপদেষ্টা

দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই দেশকে কোনও দলের কাছে ইজারা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন। শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজারে ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি এমন মন্তব্য করেন।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, কয়েক মাসের মধ্যে ১৬ থেকে ১৭ বছরের জঞ্জাল সাফ করা সম্ভব নয়। এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। সিইসিসহ নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। জানুয়ারিতে শুরু হবে ভোটার তালিকা হালনাগাদ। আর আগামী মার্চের মধ্যে শেষ হবে রাষ্ট্রের সংস্কার কাজ।

সভায় যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হলে দেশে কোনও দারিদ্রতা থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, দেশে যাকাত সঠিকভাবে বিতরণ করা হয়না। অথচ হাজার হাজার কোটি টাকার যাকাত বিতরণ হয়। এই যাকাত ঠিকমতো গরিবের কাছে পৌঁছালে ১০ বছরের মধ্যে দেশে কোনও ভিক্ষুক থাকবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর