বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পুলিশের অপেশাদার আচরণ, ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩১

‘ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে। এ ঘটনায় আমি ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ কথা বলেছেন। আজ সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে তিনি একথা বলেন।

ডিএমপির ওই সময়ের অপেশাদার আচরণের কারণে বদলি ও দোষী সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, 'জুলাই-আগস্ট বিপ্লবের পর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। বর্তমানে সেটি সক্রিয় করার কাজ চলছে। এছাড়া পুলিশ সক্রিয় না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতো।'

পুলিশকে আরো বেশি সক্রিয় করতে ডিএমপির প্রতিটা থানায় স্থানীয়দের নিয়ে আলোচনা সভা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'গত ১৫-১৬ বছর ধরে পুলিশে নিয়োগের ক্ষেত্রে তার বাপ-দাদা কোন দল করত সেটা খোঁজ নিয়েই নিয়োগ দেওয়া হয়েছে।'

বর্তমানে পুলিশবাহিনীতে ৮০ থেকে ৯০ হাজার সদস্য এভাবেই নিয়োগপ্রাপ্ত। সবাইকে তো আর চাকরিচ্যুত করা সম্ভব না। এটা মানবিক কারণেই সম্ভব না। তবে যারা অন্যায় করেছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

থানায় মামলা বাণিজ্য সম্পর্কে এক প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর প্রতিটি মামলা কোর্টের নির্দেশে হয়েছে। তারপরও মামলা বাণিজ্যের তথ্য পেয়েছি আমরা। যাদের বিরুদ্ধে কোনো ধরনের সংশ্লিষ্টতা ছাড়াই আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না পুলিশ।’

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, 'এখন পর্যন্ত ১২ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, আরো ৬৮৫টি অস্ত্রের খোঁজে অভিযান চলছে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর