বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দেশের সব আদালত ও ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুপ্রিম কোর্টের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৪, ১৬:০০

সাম্প্রতিক একাধিক অনভিপ্রেত ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশের সব আদালত ও ট্রাইব্যুনালে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‌‘বাংলাদেশের প্রধান বিচারপতি গতকাল (২৭ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনপ্রিভেপ্রেত ঘটনাবলি সংঘটিত হয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণসহ দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে, সেসব বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।’

এতে আরও বলা হয়, ‘দেশের আদালতসমূহ যাতে বিচারপ্রার্থীদের নির্বিঘ্নে বিচারসেবা প্রদান করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এই মর্মে আশ্বস্ত করছে যে সমস্ত প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিত সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচারসেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রধান বিচারপতি দেশের আদালতগুলোতে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। এ ছাড়া দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারসেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।’

‘এমতাবস্থায়, দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে জাতির বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারিকসেবা প্রদান অব্যাহত রাখাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর