শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিচার বিভাগ সংস্কারে ৭ ডিসেম্বরের মধ্যে মতামত চেয়েছে কমিশন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৪, ১৫:৪১

বিচার বিভাগ সংস্কারে সাধারণ জনগণসহ বিজ্ঞ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের কাছে মতামত চেয়েছে কমিশন। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে মতামত জানানো যাবে।

শনিবার (২৩ নভেম্বর) কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করতে অন্তর্বর্তী সরকার ‌‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ গঠন করেছে। বিচার বিভাগ সংস্কারের বিষয়ে অংশীজনদের মতামত সংগ্রহের জন্য কমিশন একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটের ঠিকানা www.jrc.gov.bd।

ওয়েবসাইটে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী/অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে আলাদা প্রশ্নমালা সন্নিবেশিত হয়েছে। সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রযোজ্য প্রশ্নমালা পূরণ করে আগামী ৭ ডিসেম্বরের মধ্যে মতামত দিতে কমিশন সাধারণ জনগণসহ বিজ্ঞ বিচারক, আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সহায়ক কর্মচারীদের অনুরোধ জানিয়েছে। এছাড়া, বিচার বিভাগ সংস্কারের বিষয়ে কারও সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে তা উপরোল্লিখিত সময়ের মধ্যে পাঠানোর অনুরোধ জানিয়েছে কমিশন।

প্রস্তাবের সফটকপি কমিশনের ই-মেইলে (bangladeshirc@gmail.com; info@jrc.gov.bd) এবং প্রস্তাবের মুদ্রিত কপি কমিশনের ঠিকানায় (বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০) পাঠানো যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘বিচার বিভাগ সংস্কার কমিশন’ নামে আট সদস্যের কমিশন গঠন করে ৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর