বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আদালত থেকে আসামির পলায়ন, ২ পুলিশ সদস্য বরখাস্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২৪, ১২:১১

কারাগারে পাঠানোর আদেশ শুনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতির মামলার এক আসামি। এ ঘটনায় ২ পুলিশ সদস্যকে সাময়িক বরাখস্ত করা হয়েছে।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সিএমএম আদালতের একটি এজলাস থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

পলাতক আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “এরই মধ্যে আসামি পলাতকের ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুইজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”

এছাড়া আদালত প্রাঙ্গনের নিরাপত্তা আরও জোরদার করা হবে। পলাতক আসামি আরিফকে গ্রেফতারে অভিযান চলছে বলেন তারেক জুবায়ের।

জানা গেছে, হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আদেশের পরে এজলাস থেকে বের করার সময় পালিয়ে যায় আরিফ। তখন আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ এবং কাজল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর