বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আপন শক্তিতে বারবার জলে উঠবে অপু বিশ্বাস

বিনোদন ডেক্স

প্রকাশিত:
৮ জুলাই ২০২৩, ২১:২৭

অপু বিশ্বাস

ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম ছবি ‘লাল শাড়ি’। সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রচার প্রচারণা নিয়ে মুখর ছিলেন প্রযোজক অপু বিশ্বাস! শুক্রবার সহশিল্পী ও সাংবাদিকদের নিয়ে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘লাল শাড়ি’ দেখেন এই নায়িকা ও প্রযোজক। তার ডাকে সাড়া দিয়ে সবাই ছবিটি দেখতে আসায় কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি অপু।

পরবর্তীতে এক স্ট্যাটাসেও সবার প্রতি ধন্যবাদ জানান ‘প্রিয় কমলা’র এই নায়িকা। অপু বলেন,‘আমার আমন্ত্রণে প্রিয় চলচ্চিত্র নির্মাতা, আমার আপনজন অভিনয়শিল্পী-কলাকুশলী ও সাংবাদিকবৃন্দ যেভাবে সাড়া দিয়ে ছুটে এসেছেন সত্যিই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতাবোধ শেষ হবার নয়! আমি জানি বারবার অপু বিশ্বাস জ¦লে উঠবে আপন শক্তিতে, তবে সেই শক্তি যে আপনারা!’ তিনি বলেন, ‘আমি তো আপনাদেরই ভালোবাসার অপু বিশ্বাস।

আপনারাই তো আমাকে আলোকিত করেছেন, প্রতিটি পদক্ষেপে আপনাদের কাছে পেয়ে বারবারই জ¦লে উঠছি আঁধার পেরিয়ে আলোর মতোই। এই ভালোবাসায় তো আমার এত কৃতিত্ব, সাফল্য, পুরস্কার! সবচেয় বড় পুরস্কার আজও আপনারা আমাকে দিয়ে গেলেন!’ অপু আরও বলেন,‘অনেক পরিশ্রমের ফলাফল আজকের এই আমি। আর প্রথম প্রযোজিত আমার সিনেমা ‘লাল শাড়ি’। এভাবেই তো এগিয়ে যাব অদূর ভবিষ্যতের দিকে, জীবন হবে রঙিন।’

যমুনায় ‘লাল শাড়ি’ দেখে সাংবাদিকদের ছবিটি নিয়ে অপু বলেন, ‘খুব ভালো লাগছে। দর্শক অন্যান্যের সিনেমার পাশাপাশি আমাদের সিনেমাটা দেখছে। ভালো রিভিউ দিচ্ছে।’ দেশীয় ঐতিহ্য তাঁতশিল্পকে ঘিরে নির্মিত ‘লাল শাড়ি’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে রয়েছেন সাইমন সাদিক। ছবিটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর