বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যশোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ নভেম্বর ২০২৪, ১১:২৪

যশোরের শহরতলীতে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আমিনুল ইসলাম সজল নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের খোলাডাঙ্গা এলাকার সারের গোডাউনের পেছনে এ ঘটনা ঘটে।

নিহত সজল খোলাডাঙ্গা এলাকার আজিজুল ইসলাম মিন্টু মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সজলের খোলাডাঙ্গা এলাকায় একটি টাইলসের দোকান রয়েছে। সন্ধ্যা ৭টার দিকে সারের গোডাউন সংলগ্ন মসজিদে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে একদল দুর্বৃত্ত তাকে ধারালো দা’ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সজলকে উদ্ধার করে যশোর জেনারেল জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলি বলেন, মৃতের শরীরে কমপক্ষে ১০টি স্থানে কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কামরুলের সঙ্গে সজলের বিরোধ চলছিল। পরিবারের ধারণা, কামরুল এ হত্যাকাণ্ডে জড়িত।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সদস্যরা ঘটনাটি তদন্ত করছেন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর