বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালু, সম্ভাবনার নতুন দুয়ার খুলল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ নভেম্বর ২০২৪, ১২:৫২

আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা এবং স্টার অ্যালায়েন্সের সদস্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট আফ্রিকা থেকে ঢাকায় এসেছে। এর মধ্য দিয়ে ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইট চালু হলো এবং আকাশ পথে বাংলাদেশের বৈশ্বিক সংযোগ জোরদার হলো।

রোববার (৩ নভেম্বর) আফ্রিকা থেকে উড়ে আসা ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ফ্লাইট ইটি ৬৭৮ ঢাকার আকাশ থেকে সকাল ৮টা ৪৮ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যখন ফ্লাইটটি বাংলাদেশের রানওয়ে স্পর্শ করে তখন একটি জল কামান স্যালুট ফ্লাইটটিকে স্বাগত জানায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে ফ্লাইট চালুর ফলে চিকিৎসা, চাকরি, শিক্ষা এবং বাণিজ্যসহ দুদেশের মধ্যে আরও নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলল। কম ভাড়া ও মানসম্মত সেবার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা অঞ্চলে প্রবেশের সুযোগ করে দেবে সংস্থাটি। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ৫টি, পরে ৭দিন পরিচালিত হবে ফ্লাইট। দক্ষিণ আফ্রিকাসহ মধ্যেপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করেই এমন উদ্যোগ এয়ারলাইন্সটির। এতে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যও সম্প্রসারিত হবে বলে জানান সংস্থাটির কান্ট্রি ম্যানেজার ইউহানিস বেকেলে।

গত বছর বাংলাদেশ-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয় দুই দেশের সরকার। এবার কার্যক্রম শুরু হওয়ায় বিনিয়োগ ও রাজস্বের পাল্লা ভারি হবে বলে মনে করছে সিভিল এভিয়েশন।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ইথিওপিয়ার মার্কেট বেশ বড়। আশা করছি, আমরা ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইটটা চালাতে পারলে বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশেও তাদের বিনিয়োগ আসবে।

আকাশ পথে বিশ্বের শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে চতুর্থ অবস্থানে ইথিওপিয়ান এয়ারলাইনস। অর্জন করেছে আফ্রিকান অঞ্চলের শীর্ষ কার্গো বহনকারী এয়ারলাইন্সের স্বীকৃতিও। সংস্থাটির ১৪৭টি উড়োজাহাজের মধ্যে যাত্রীবাহী বিমান রয়েছে ১২৩টি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর