বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস উদযাপন হলো রাজশাহীতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৬:৩২

বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন হলো বিভাগীয় শহর রাজশাহীতে। শনিবার (২ নভেম্বর) ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। দিবসটি উপলক্ষে সকালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এর আগে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ল্যাবরেটরি স্কুলে গিয়েই শেষ হয়।

সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ূন কবীর বলেন, ১৯০৪ সালে বৃটিশ ভারতে বৃটিশ সরকার সমবায় চালু করে। এখন প্রায় ২শ’টি দেশে সমবায় চালু আছে। কারণ সমবায় দারিদ্র্য বিমোচন এবং আত্মসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় হচ্ছে- অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সমবায়। কৃষি, মৎস্য, দুগ্ধ,পরিবহন, গৃহায়ণ, শিল্প, বিমা এবং বাজারজাতকরণসহ অর্থনীতির সবক্ষেত্রে সমবায় কার্যক্রম পদ্ধতির গুরুত্ব অপরিসীম।

রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, ২০২৪ সালে সমবায় দিবস উপলক্ষে সরকার কয়েকটি বিষয়কে গুরুত্ব দিয়েছে সমবায়ীদের পেশাভিত্তিক নিবিড় প্রশিক্ষণ, সহজে সমবায়ীদের ঋণ পাওয়ার ব্যবস্থা, প্রযুক্তিগত সুবিধা ও সমবায়ীদের কর্মদক্ষতা বাড়ানো ।

ভোক্তা-উৎপাদকের বিড়ম্বনা প্রসঙ্গে ড. হুমায়ূন কবীর বলেন, আমাদের দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই, সমস্যা হচ্ছে দুষ্টু মজুতদারি ও মধ্যস্বতভাগী। মূলত তাদের কারণেই একদিকে যেমন কৃষকরা নায্যমূল্য পাচ্ছেন না, অন্যদিকে তেমনি ভোক্তারাও নায্যমূল্য পাচ্ছেন না। তাই পৃথিবীতে এ সমস্যার একটাই সমাধান, তা হলো সমবায় মার্কেটিং।

এ সময় সবাইকে ভবিষ্যতে নিরাপদ ও বৈষম্যহীন জীবনযাপনের জন্য সমবায়ে যুক্ত হওয়ার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্মনিবন্ধক মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান, আরএমপির উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমা, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ২০২৩ সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায়ীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর