শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘শত কোটি নয়, সোয়া ১ কো‌টি টাকা ব্যয়েই চালু হলো মিরপুর-১০ স্টেশ‌ন’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৪, ১৫:৩৩

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শত কোটি নয়, প্রায় ১ কো‌টি ২৫ লাখ টাকায় মেরামত করে সচল করা হয়েছে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। ৮৮ দিন বন্ধ থাকার পর এখন স্টেশন‌টিতে ট্রেন থামছে‌ এবং যাত্রীরা ওঠানামা করছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মিরপুর-১০ স্টেশন পরিদর্শনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফাওজুল কবির খান আরও বলেন, যেহেতু অন্যান্য স্টেশনগুলো থেকে অনেক যন্ত্রাংশ এনে এখানে সংযোজন করা হয়েছে, তাই সেসব যন্ত্রাংশ আমদানিসহ আমাদের দুই স্টেশনে মোট খরচ হবে ১৮ কোটি ৮৫ লাখ টাকা। সেখানে আরও কিছু বেশি যন্ত্রাংশও থাকবে। এছাড়া গত ২০ সেপ্টেম্বর ২২ লাখ টাকার প্রাথমিক ব্যয়ে কাজিপাড়া স্টেশনটি চালু করা হয়।

ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে গত ১৯ জুলাই মিরপুরের-১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশনে ভাঙচুর হয়। এতে ব্যাপক ক্ষ‌তি হয়েছে বলে জা‌নিয়েছি‌ল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২৭ জুলাই তখনকার সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দা‌বি করেছি‌লেন, স্টেশন দু‌টি সচলে ৩৫০ কোটি টাকা লাগবে। চালু করতে এক বছরেরও বে‌শি লাগতে পারে। তবে মাত্র ২ মাস পরেই গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু করা হয়েছে। এছাড়া প্রায় ৩ মাসেই চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন।

ফাওজুল ক‌বির খান জানান, মেট্রোস্টেশন আন্দোলনকারী ছাত্ররা ভাঙচুর করেনি। যারা স্টেশন ভাঙচু‌র করেছে তাদের সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো সরঞ্জাম আমদানি না করে দেশীয় সম্পদের ব্যবহার করেই স্টেশন সচল করা হয়েছে। এ ছাড়া যাত্রীচাপ তুলনামূলক কম থাকা তিনটি স্টেশন থেকে কিছু যন্ত্রাংশ খুলে লাগানো হয়েছে মি‌রপুর ১০ স্টেশনে। বা‌কি যন্ত্রাংশ আমদা‌নি করতে হবে। দ্বিতীয় পর্যায়ের কাজ সম্প‌ন্ন করতে মাস তিনেক সময় লাগতে পারে। 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর