বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঘূর্ণিঝড় নিয়ে রাজনীতি করছেন ট্রাম্প : কমলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৪:০৯

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আঘাত হানা হারিকেন হেলেন ও মিল্টন নিয়ে রাজনীতি করছেন। ট্রাম্প মারাত্মক ঘূর্ণিঝড় দুটিকে নিজের রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যবহারের চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে লাসভেগাসে ইউনিভিশন টাউন হলে এক নির্বাচনী প্রচারণায় কমলা এসব কথা বলেন।

অন্যদিকে গত বৃহস্পতিবার ডেট্রইট ইকোনমিক ক্লাবে দেওয়া এক বক্তব্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, বর্তমান ডেমোক্রেটিক সরকার হারিকেন মোকাবেলায় যথেষ্ট মাত্রায় সাড়া দেয়নি।

বিশেষ করে হারিকেন হেলেনের আঘাতের পর নর্থ ক্যারোলিনায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন।যুক্তরাষ্ট্রে কিছু দিনের ব্যবধানে আঘাত হেনেছে হারিকেন হেলেন ও হারিকেন মিল্টন। দুটি হারিকেনেই বহু মানুষের প্রাণহানিসহ ঘটেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। আর এই হারিকেনের ঘটনা দুটি দুই প্রেসিডেন্ট প্রার্থী কমলা ও ট্রাম্পের মার্কিন নির্বাচনী প্রচারণায় অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

হারিকেন হেলেন ও মিল্টন মোকাবেলা নিয়ে কেন্দ্রীয় সরকারের তৎপরতা নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ করেছেন দুই প্রার্থী। গত বুধবার ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন মিল্টনের তাণ্ডবে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ২০ লাখ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান এখন বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে গত মাসের শেষের দিকে ফ্লোরিডাসহ ছয়টি অঙ্গরাজ্যের ওপর দিয়ে বয়ে যায় হারিকেন হেলেন।

হারিকেনটির তাণ্ডবে দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর মিলেছে।

কমলার জন্য ভোট চাইলেন ওবামা

এদিকে পেনসিলভানিয়ায় প্রচারণায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলার জন্য ভোট চেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা ও ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা নিয়ে সমর্থকদের সতর্ক করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর