বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৪, ১৪:০৭

সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বলেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সারা দেশে যেন কোথাও কেউ অপরাধ করার সাহস না পায়। সেই ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।

সব ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে অত্যাচার করা যাবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সরকার সেটা বিচারের আওতায় আনবে। যে কদিন দেশে সরকার ছিল না, তখন কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, তা আমরা স্বীকার করি। তবে সে অপরাধের শাস্তি হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর