বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সড়কে শৃঙ্খলা ফেরাতে যে পরামর্শ পরিবেশ উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ অক্টোবর ২০২৪, ১২:৫৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সড়কে যতক্ষণ শৃঙ্খলা না আসবে ততদিন সবাইকে নিজের গাড়ির গতি কমাতে হবে।’

মঙ্গলবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার নীরব এলাকার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে নিজের গাড়ির গতি কমিয়ে চলাচল করতে হবে। দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবে। সচেতনতা ও আইনের প্রয়োগ করে এটি বাস্তবায়ন করা হবে। আগামী সাত দিন এই সচেতনতার কাজ করা হবে।’

তিনি বলেন, ‘প্রবাসীসহ বিদেশিদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরসহ সামনের সড়কের তিন কিলোমিটার নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশব্যাপী করা হবে। হর্ন বাজানো নিয়ন্ত্রণ বিধিতেও পরিবর্তন আনা হবে।’

এর আগে, ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় জানান, সাইলেন্ট জোন হবে বিমানবন্দরের উত্তর এবং দক্ষিণ উভয় দিকের নির্ধারিত অঞ্চলটি স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত প্রসারিত। বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান বিমানবন্দরের আশপাশে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০০৬-এর বিধি-৪-এর সঙ্গে সঙ্গতি রেখে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। নীরব এলাকা কার্যকরে দেড় কিলোমিটারে তিনটি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট টিম। লা মেরিডিয়ানের সামনে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দরের সামনের গোলচত্বরে বেবিচক, স্কলাস্টিকা পয়েন্টে থাকবে বিআরটিএ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর