বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ১৬ কারখানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন লুসাকা কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে মণ্ডল গ্রুপ ও ম্যাংগো ট্যাক্সের শ্রমিকরা যোগ দিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানান, বিভিন্ন দাবির মুখে কয়েক দিন আগে লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বন্ধ কারখানাটি খুলে দেওয়ার দাবিতে আজ শ্রমিকরা কয়েকটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মণ্ডল গ্রুপের শ্রমিকরাও বিক্ষোভ করছেন বলেও জানান তারা।

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রম আইন ২০০৬ সালের ১৩(১) ধারায় ১০টি কারখানা বন্ধ রয়েছে।

এ ছাড়া আজ ছয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলনের ফলে আশুলিয়ার মোট ১৬টি কারখানা বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে শিল্প পুলিশ কাজ করছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর