বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বন্যার্তদের জন্য ১.৮৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সুইডেন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৯

বাংলাদেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দিয়েছে সুইডেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার সুইডিশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৮ মিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে সুইডেন। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি), ইসলামিক রিলিফ, ডেনিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) এবং অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গারের (এএএইচ) মাধ্যমে ১ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার (২২.২ কোটি টাকা) সহায়তা দিয়েছে দেশটি।

এছাড়াও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কক্সবাজারে এক লাখ ৩০ হাজারেরও বেশি লোকের কাছে গুরুত্বপূর্ণ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশ্ব খাদ্য কর্মসূচি-ডাব্লিউএফপিকে বন্যার কয়েক দিনের মধ্যে তার জরুরি সহায়তা চালু করার অনুমতি দিয়েছে সুইডিশ তহবিল।

সুইডেন বিশ্বব্যাপী অন্যতম বৃহৎ মানবিক দাতা এবং জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) এর শীর্ষ দাতা, যেটি সম্প্রতি বন্যায় সাড়া দিয়ে চার মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

২০২৪ সালে বাংলাদেশে সুইডেনের মানবিক সহায়তার মোট পরিমাণ ১২ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪৬ কোটি টাকা)।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর