বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২৩ ফুট লম্বা আঁচল ও আলিয়ার ভিন্ন এক আত্মত্যাগের গল্প

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৭

বলিউড তারকা আলিয়া ভাট। নিজের ব্যাপারে বেশ অকপটেই সব শেয়ার করেন এই তারকা।

আর কপিল শর্মার কমেডি শোয়ে গেলে তো কথার পিঠে মজার সব কথা উঠে আসবে, সেটাই স্বাভাবিক।

নতুন সিনেমা ‘জিগরা’র প্রচারণায় গিয়ে আলিয়া শোনালেন অনেক না বলা কথা । জানা গেল, এবারের মেট গালায় আলিয়া ভাটের ২৩ ফিট লম্বা আঁচলের শাড়ির লুকের পেছনে রয়েছে এক অন্যরকম আত্মত্যাগের গল্প।

অভিনেত্রীর কথায়, নিখুঁতভাবে সেট করা এই শাড়ির লুক যাতে নষ্ট না হয় সেজন্য টানা ৬ ঘণ্টা ‘প্রক্ষালন কক্ষে’ (ওয়াশরুম) যাননি তিনি।

বেশ ব্যক্তিগত এই তথ্য গণমাধ্যমের সামনে আনায় কৌতুক ও মিমস শুরু হলেও আসলে কিন্তু বিষয়টি বেশ কষ্টদায়ক। আর তারকাদেরকে প্রায়ই এমন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় পারফেক্ট লুকে সকলের সামনে আসতে।

এ বছর মেট গালায় ফ্যাশন দুনিয়ার সবচেয়ে গ্ল্যামারস নাইট আউটের জন্য আলিয়া ভাট বেছে নিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জীর তৈরি পোশাক। সব্যসাচী আলিয়ার জন্য ডিজাইন করেছিলেন একটি অসাধারণ সুন্দর প্যাস্টেল শেডের খুব হালকা রঙা মিন্ট গ্রিন শাড়ি। এতে এমবেলিশমেন্ট হিসেবে ছিল ফ্রিঞ্জ, সিকুইন ও রাইনস্টোন।

আর এর সঙ্গে থাকা ব্লাউজটি বানানো হয়েছিল পান্না, বাসরাইমুক্তা, টুরমেলিন ক্রিস্টাল ও স্যাফায়ার দিয়ে। শাড়ির সঙ্গে আলাদা করে জুড়ে দেওয়া হয়েছিল আঁচলের মতো ২৩ ফুট লম্বা ট্রেন।

এই একটি শাড়ি ও ব্লাউজ তৈরি করতে একশ তেষট্টি জন কারিগরের সময় লেগেছিল এক হাজার নয়শ পয়ষট্টি ঘণ্টা। তা সেই তুলনায় অবশ্য ৬ ঘণ্টা কিছুই না। তবু আলিয়া ভাটের জন্য তা অবশ্যই এক কঠিন অভিজ্ঞতা হয়েছিল। সেজন্যই তিনি বিষয়টি শেয়ার করলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর