বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিবালয়ে বাস-ট্রাক সংঘর্ষে তিন পোশাক শ্রমিক নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় পোশাক শ্রমিক পরিবহন করা একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) এবং নারায়ন তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)।

জানা যায়, প্রতিদিনের মতো কর্মী পরিবহনের একটি বাস তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামে গার্মেন্টস কর্মীদের নিয়ে যাচ্ছিল। পথে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় বাসটি পৌঁছালে আরিচাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী মারা যায়।

আহত অবস্থায় ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম বলেন, সকালের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর