বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যৌথ বাহিনীর অভিযান

২১ দিনে ২১৬টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৭

যৌথ বাহিনীর চলমান অভিযানে গত ২১ দিনে সারাদেশ থেকে অবৈধ ২১৬টি অস্ত্র উদ্ধার ও ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলভার ১১টি, পিস্তল ৬২টি, রাইফেল ১৩টি, শটগান ২৮টি, পাইপগান ছয়টি, শুটারগান ২৩টি, এলজি ২০টি, বন্দুক ৩১টি, একে-৪৭ একটি, গ্যাসগান দুইটি, চাইনিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুইটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি এবং থ্রি-কোয়ার্টার দুইটি রয়েছে।

যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গত ৩ সেপ্টেম্বর অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন ছিল। এরপর ৪ সেপ্টেম্বর থেকে লুট ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে যৌথবাহিনী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর