বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মা হওয়ার পর জীবনে কী পরিবর্তন এসেছে, জানালেন দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৩

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মা হওয়ার পর বদলে গেছেন বলে জানিয়েছেন। চলতি মাসের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হন তিনি। বাবা হয়েছেন রণবীর সিং। এ তারকা দম্পতি কন্যাসন্তানের বাবা-মা হওয়ায় দারুণ খুশি। সন্তান জন্মের পর এক সপ্তাহ হাসপাতালে ছিলেন দীপিকা। এরপর নবজাতককে নিয়ে বাড়িতে ফেরেন তিনি।

এদিকে এ তারকাকন্যাকে একঝলক দেখার অপেক্ষায় আছেন ভক্ত-অনুরাগীরা। তবে দীপিকা ও রণবীর তাদের মেয়েকে মিডিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যে কারণে সন্তানের কোনো ছবি প্রকাশ করেননি তারা।

এদিকে মা হওয়ার পর দীপিকার জীবন অনেকটাই বদলে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জীবনে কী বড় পরিবর্তন এসেছে, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অভিনেত্রী মা হওয়ার পর জীবনের পরিবর্তন নিয়ে একটি আকর্ষণীয় আপডেট দিয়েছেন। পাশাপাশি ভক্তদের দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি। তার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

দীপিকার শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে— একজন নারী বিছানা থেকে উঠেই খাবারের দিকে তাকিয়ে ক্ষেপে যান। এরপর ছুটতে শুরু করেন। ভিডিওর বার্তা অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক যদি সদ্যোজাতের মতো খেতে শুরু করেন, তাহলে সেটি আরও মজাদার হয়ে ওঠে। অনেক সময় ছোট শিশুরাও ক্ষুধার্ত থাকলে খেতে খেতে ঘুমিয়ে পড়ে। যেটা সদ্য মা হওয়া একজন নারীর সঙ্গেও ঘটে।

দীপিকা ভিডিওটি শেয়ার করে বোঝাতে চেয়েছেন যে, তার সব ব্যস্ততা নিজের কন্যাকে ঘিরে, সেটিই পরিষ্কার করেছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর