বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাকিবকে নিয়ে সংশয় নেই, জানালেন হাথুরু

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭

সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। শুরুতে রাজনৈতিক কারণে তাকে নিয়ে আলাপ ছিল কিছুদিন।

এখন আলোচনায় তার আঙুলের চোট। চেন্নাই টেস্টের পর ধারাভাষ্যকক্ষে মুরালি কার্তিক জানান, অস্ত্রোপচার হয়েছে সাকিবের আঙুলে।

এজন্য বোলিংয়েও নাকি তার অসুবিধা হচ্ছে। নির্বাচক হান্নান সরকারও সাকিবকে পর্যবেক্ষণের কথা জানান। এরপর থেকে তার খেলা নিয়ে নতুন সংশয় তৈরি হয়। এ নিয়ে জানতে চাওয়া হয়েছিল হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে।

উত্তরে কানপুর টেস্টের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সাকিবের সম্পর্কে বলব, তাকে নিয়ে এই মুহূর্তে কোনো সংশয় নেই। আমি ফিজিও বা কারো কাছ থেকে কিছু শুনিনি। কাজেই সে খেলার জন্য প্রস্তুত। '

চেন্নাই টেস্টে সাকিবের মাঠের পারফরম্যান্সও খুব একট আশা জাগানিয়া নয়। দুই ইনিংসের কোনোটিতেই উইকেট পাননি। ব্যাট হাতে প্রথম ইনিংসে ৩২ ও দ্বিতীয়টিতে ২৫ রান করেন।

সাকিবের পারফরম্যান্স নিয়ে অবশ্য চিন্তার কিছু দেখছেন না হাথুরুসিংহে। তিনি বলেন, 'আমি শুধু তার পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নই। কিন্তু সবমিলিয়ে যে পারফরম্যান্স, তাতে হতাশ। আমরা আরও ভালো করতে পারতাম। আমি নিশ্চিত সাকিব নিজেও ভাবছে সে আরও ভালো করতে পারতো। '

'আমরা সবাই জানি তার (সাকিবের) সামর্থ্য কতটা। আমার মনে হয় দ্বিতীয় ইনিংসে খুব ভালো ব্যাট করেছে। সে আরও ভালো করতে পারেনি। তবে সেটি সেরা সময় পেছনে ফেলার কারণে নয়। বরং প্রতিপক্ষের মানের কারণে। '


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর