বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তামিম ভক্তরা নিস্তব্ধতা ভাঙলো উল্লাসে

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
৮ জুলাই ২০২৩, ১২:০৭

‘তামিম, তামিম’ উল্লাসে ফেটে পড়েছেন ভক্তরা। বেশির ভাগই তরুণ।

 

কখনো স্লোগান কখনো আবার জয়ধ্বনি। কেউ আবার নিয়ে এলেন লাল সবুজের জাতীয় পতাকা।

টাইগারদের জার্সিও ছিল পরনে। 

নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়াম মাঠ। তার পূর্বপাশের গলিতে লাল টাইলসের ভবন। যেটি ক্রিকেটার আকরাম খান, তামিম ইকবালের বাড়ি। সেই বাড়িকে ঘিরে ভক্তরা উল্লাসে মেতেছিলেন শুক্রবার (৭ জুলাই) শেষ বিকেলে। যখন প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে নামার ঘোষণা দেন তামিম। 

 

অবশ্য তার আগেই বিকেল ৪টার দিকে কাজীর দেউড়ি এলাকায় 'বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থক'-এর ব্যানারে তামিমকে ক্রিকেটে ফিরে আসার অনুরোধ জানিয়ে মানববন্ধনে অংশ নেন তার ভক্তরা।

 

উল্লাসের ভিড়ে কথা হয় আজমল হোসেনের সঙ্গে। তিনি বলেন, জীবন্ত কিংবদন্তি বাঁহাতি ব্যাটার তামিমদের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আজকের অবস্থানে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম আবার লাল-সবুজের টাইগারদের পক্ষে খেলবে এটা শোনার পর পড়ি মরি করে ছুটে এসেছি। এর চেয়ে বড় সুখের খবর আর হতে পারে না।  

 

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল থেকে নীরব-নিস্তব্ধ ছিলেন তামিম-ভক্তরা তথা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিমকে ফিরে আসার আহ্বান জানান অনেকে। কিন্তু রাজপথে কিংবা তামিমের বাড়ির সামনে তেমন কাউকে দেখা যায়নি। হয়তো তারা বিশ্বাসই করতে পারেননি তামিম আর খেলবেন না। তবে গুঞ্জন ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর