বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ক্রীড়া উপদেষ্টা

বাল্যবিয়ে-শিশুশ্রম দূর করতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৯

যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‌‘বাল্যবিয়ে ও শিশুশ্রম দূর করতে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই।’

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘প্রান্তিক পর্যায়ের শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রীড়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার।’

এছাড়া সাক্ষাৎকালে শিশুশ্রম, বাল্যবিয়ে, শ্রম আইন, শিশু-কিশোরের মানসিক বিকাশ, নারীদের শিক্ষা, নারীর প্রতি সহিংসতাসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান নাটালি ম্যাকক্যুলি, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার ম্যানেজার ইলিজা কল্পনা, শিশুর সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর