বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কাশফুলের মায়ায় জড়ালেন মিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১২

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব বিদ্যা সিনহা মিম। মাঝে মধ্যেই নানান মুহূর্তের ছবি-ভিডিও দিয়ে ঝড় তোলেন নেটদুনিয়ায়। এবার কালো শাড়িতে কাশফুলের মায়ায় জড়ালেন মিম। অভিনেত্রীকে এমন স্নিগ্ধ লুকে দেখে প্রেমে পড়েছেন ভক্তরাও।

শরতের আগমনে ছবি তুলতে কাশবনে ছুটছেন সবাই। পিছিয়ে নেই তারকারাও। সেই পালে গা ভাসালেন মিমও। আকর্ষণীয় লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী।

গত ২২ সেপ্টেম্বর বিকেলে কাশফুলের বনে গিয়ে ২০টির বেশি ছবি তোলেন মিম। পরে ছবিগুলো নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করেন তিনি।

ক্যাপশনে মিম লিখেছেন, শরতের শেষ থেকে, বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে।

এদিকে ছবিগুলো দেখে মিমের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। অভিনেত্রীর মন্তব্যের ঘরে ১৫ হাজারের বেশি কমেন্টস জমা পড়েছে। একজন লিখেছেন, অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে। ফটোগ্রাফির প্রশংসাও করেন অনেকে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর