বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উত্তর ইসরায়েলে রকেট হামলা হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৮

হিজবুল্লাহ বলছে, তারা উত্তর ইসরায়েলের হাফিয়ার পূর্বদিকে রামাত ডেভিড বিমানঘাঁটিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। লেবাননে ইসরায়েলের হামলায় বেসামরিক হতাহতের জবাবে এ হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

রোববার ভোররাতে উত্তর ইসরায়েলজুড়ে সাইরেন বাজতে শুরু করে।

গত বছরের অক্টোবরে ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত সংঘাত শুরু হয়। নিশ্চিত হলে, এটি হবে সেই থেকে ইসরায়েলের সবচেয়ে গভীরে হিজবুল্লাহর চালানো হামলা।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবাননের দিক থেকে ১০টি রকেট এসেছিল। এসবের বেশির ভাগই রুখে দেওয়া হয়েছে।

শনিবার ইসরায়েলি বাহিনী জানায়, হিজবুল্লাহর হামলা প্রতিহত করার চেষ্টায় ইসরায়েল দক্ষিণ লেবাননে কয়েকশ বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলি বাহিনী হাফিয়াসহ উত্তর ইসরায়েলে জমায়েতে বিধিনিষেধ দেয়। হাফিয়া ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর।

রোববার ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর