বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, ধর্মঘট-অবরোধ চলমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৮

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারি করা ১৪৪ ধারা সাড়ে ৪৫ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়।

এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলমান রয়েছে।

রাঙামাটি পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। যে কারণে তাদের এই কর্মসূচি এখনও চলমান রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মো. এরশাদ হোসেন চৌধুরী জেলা শহরের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে ২০ সেপ্টেম্বর সকালে রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় একজন নিহত এবং উভয় পক্ষের ৫৩ জন আহত হয়। এ ঘটনায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর ওইদিন দুপুর দেড়টায় রাঙামাটি পৌর শহরে ১৪৪ ধারা জারি করে জেলা ম্যাজিস্ট্রেট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর