বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কে-পপ

ব্ল্যাকপিঙ্কের জেনি ভ্যাপিং কাণ্ড নিয়ে মুখ খুলেছেন

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১০

কে-পপ তারকা খ্যাত কোরিয়ান ‘ব্ল্যাকপিঙ্ক’ ব্যান্ডের জেনি চলতি বছরের জুলাই মাসে তুমুল আলোচনায় এসেছিলেন। কারণ তিনি বাড়িতে বসে ভ্যাপিং (ইলেকট্রিক সিগারেট) করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। এটি আলোচনার পাশাপাশি ব্যাপক বিতর্কেরও জন্ম দেয়। ভিডিওতে দেখা গেছে তিনি মেকআপ করার সময় মেকাপকর্মীদের দিকে ভ্যাপিংয়ের ধোঁয়া ফুঁকে দিচ্ছেন জেনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এটি নিয়ে একটি অনলাইন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

জেনির ভ্যাপিং কাণ্ড আবারও নতুন করে আলোচনায় এসেছে। ফলে এ প্রসঙ্গে মুখতে বাধ্য হয়েছেন। ‘হারপারস বাজার’র ম্যাগাজিনের সঙ্গে আলাপকালে জেনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমার পক্ষ থেকে একবার ভুল স্বীকার করা হয়েছে। এখন আমি আর কি করতে পারি? তারপর আবারও বলছি, কোরিয়ান মানুষ যেহেতু এটাকে (ভ্যাপিং) অপরাধ মনে করে তাই আমি আবারও দুঃখ প্রকাশ করছি। আমি বুঝতে পারছি কেনো বিষয়টি নিয়ে সবাই বিরক্ত ও ক্ষিপ্ত হয়েছেন। কারণ এটি কোরিয়ান সমাজ-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য পরিপন্থি কাজ। এ নিয়মগুলো মেনে চলা আমাদের সবার কর্তব্য। আমি দেশের নিয়মের বাইরে যেতে পারি না।’

চলতি বছরের ৮ জুলাই জেনি বাড়িতে বসে করা ভ্যাপিংয়ের ভিডিওটি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। এটি তার দৈনন্দিন জীবনের ভ্লগের অংশ ছিল। ভিডিওটি প্রকাশের পর বিতর্কের ঝড় ওঠে। এক পর্যায়ে ভিডিওটি চ্যানেল থেকে সরিয়ে ফেলেন এ গায়িকা।

বিষয়টি সমালোচনার ঝড় শুরু হলে ৯ জুলাই জেনির পক্ষ হয়ে ‘ওএ এন্টারটেইনমেন্ট’ একটি বিবৃতি প্রকাশ করে। এতে বলা হয়, ‘ওএ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জেনির ভিডিটিও প্রসঙ্গে আমরা আন্তরিকভাবে সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

২০২২ সালে বিটিএস সদস্য ভি’র সঙ্গে ব্ল্যাকপিঙ্কের জেনির প্রেমের সম্পর্কও খবরের শিরোনামে এসেছিল। কিন্তু তাদের সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ভি ও জেনির প্রেমের বিষয়টি প্রকাশ্যে এসেছিল একটি ছবিকে ঘিরে। একসঙ্গে একই গাড়িতে বসে তোলা দুজনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করেন। এরপর তাদের আমেরিকাতে ঘোরাফেরার ছবিও ভাইরাল হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর