বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গেন্ডারিয়াতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জিন্নাহ (৬০) নামে একজন ব্যাটারিচালিত রিকশাচালক খুন হয়েছেন। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফজলুল হক বলেন, রিকশাচালক জিন্নাহ পোস্তগোলা থেকে যাত্রী নিয়ে গেন্ডারিয়া এলাকায় আসেন। সেখানে রজনী চৌধুরী রোডের আঞ্জুমান কবরস্থানের কাছে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে। জিন্নাহর চিৎকারে অন্যরা এগিয়ে আসেন। তখন ছিনতাইকারীরা জিন্নাহর রিকশা রেখে পালিয়ে যায়।

ফজলুল হক আরও বলেন, পরে জিন্নাহকে দিবাগত রাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য জিন্নাহর মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর